advertisement
advertisement

প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা

সংবিধান সংশোধন নিয়ে কাজ করছে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি

advertisement

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে এই সরকার গঠনের পদ্ধতি কী হবে, কোন প্রক্রিয়ায় এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন করার প্রস্তাবে জুলাই সনদে ঐকমত্য আছে।

তবে বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো কোনো জায়গায় রাজনৈতিক মতভিন্নতাও আছে। এমন পরিস্থিতিতে এখন সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে অংশীজনদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছে। ইতিমধ্যে একটি নতুন ধারণাও তারা পেয়েছে। যদিও এখনো এই সরকারের রূপরেখা চূড়ান্ত হয়নি। নতুন ধারণাটি কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন আছে।সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল নেই।

তারা এ প্রক্রিয়ার অংশ হতে চায় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর