advertisement
advertisement

বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা

সুতা দিয়ে তৈরি হচ্ছে কাপড়

advertisement

মিল দুটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী মাসে হতে পারে হস্তান্তর চুক্তি। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত দুই বস্ত্রকল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস ও মাগুরা টেক্সটাইল মিলস সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) চালু হচ্ছে।

এই পদ্ধতিতে ৩০ বছরের জন্য দারোয়ানী ও মাগুরা টেক্সটাইল মিলস ইজারা পাচ্ছে যথাক্রমে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড (সিএইচপি) এবং প্রাণ-আরএফএল গ্রুপ। তারা বন্ধ কারখানা দুটিতে বিভিন্ন পণ্য উৎপাদনে বিনিয়োগ করবে প্রায় ৭০০ কোটি টাকা।

এতে প্রত্যক্ষভাবে প্রায় ৮ হাজার মানুষের কর্মসংস্থান হবে।বিটিএমসি সূত্রে জানা যায়, আগামী মাসের মাঝামাঝি বন্ধ কারখানা দুটি পিপিপিতে চালুর বিষয়ে দুই শিল্পগ্রুপের সঙ্গে চুক্তি হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর