advertisement
advertisement

হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শত শত টর্চ ও মুঠোফোনের আলো জ্বালিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বন্য প্রাণীটিকে আটকের চেষ্টা করেন। গতকাল রোববার রাতে উপজেলার আমঝোল সীমান্তে

advertisement

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি ও বন বিভাগ।

তবে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত প্রাণীটিকে আটক করা সম্ভব হয়নি।ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের চার সদস্যসহ লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের ১১ কর্মকর্তা-কর্মচারী রোববার সন্ধ্যা থেকে হাতীবান্ধার উত্তর আমঝোল এলাকায় সরেজমিনে কাজ করছেন। তাঁরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আজ সকালে প্রথম আলোকে বলেন, বিজিবিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে১৫ বিজিবির অধিনায়ক বলেন, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যার আগে ও পরে আমঝোল সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি ৪–৫টি ফাঁকা গুলি ছোড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর