দিল্লির সংখ্যালঘু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার মাওলানা আবুল কালাম আজাদ গেট
ভারতের দিল্লির সংখ্যালঘু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র–ছাত্রীর দাবি অবশেষে মেনে নিল কর্তৃপক্ষ। তবে এ কারণে দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত হবে না বলে তাঁদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহতাব আলম রিজভী আজ সোমবার বলেন, ছাত্র–ছাত্রীর দাবি মেনে কর্তৃপক্ষ আজ ছাত্র সংসদের নির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে করতে রাজি হয়েছে।
শিক্ষার্থীদের ছাত্রত্ব সাময়িক বাতিল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা–ও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।রেজিস্ট্রার মোহাম্মদ মাহতাব বলেছেন, ছাত্র সংসদের সংবিধান অনুমোদন করে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন করা হবে। ছাত্র–ছাত্রীর সঙ্গে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের বিষয়টিও খতিয়ে দেখা হবে। তবে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের প্রতিবাদ-বিক্ষোভ বন্ধ হচ্ছে না।
কারণ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ বিভ্রান্তিকর এবং লিখিতভাবে তা দেওয়া হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।