এশিয়া কাপ আর্চারিতে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশের বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি।
ইরাকের সুলামানিয়া থেকে জোড়া সোনার সুখবর আসতে পারে বাংলাদেশের জন্য। এশিয়া কাপ আর্চারিতে দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড দল এখন সোনার পদক থেকে মাত্র এক জয় দূরে।আজ পুরুষ রিকার্ভের সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেননি বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন তাঁরা।
একই দিনে নারী কম্পাউন্ড দলও পেয়েছে দারুণ জয়। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তাররা শ্রীলঙ্কাকে হারিয়েছেন ২৩৩-২১৯ পয়েন্টে।দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন সাগর-আলিফরা। পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে লড়বেন বন্যা-কুলসুমরা।
কাজাখস্তানের পুরুষ ও নারী দলও স্বাগতিক ইরাককে হারিয়ে ফাইনালে উঠেছে।এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তাররা শ্রীলঙ্কাকে হারিয়েছেন ২৩৩-২১৯ পয়েন্টে।শুধু দলীয় ইভেন্টেই নয়, ব্যক্তিগত বিভাগেও ভালো করছেন বাংলাদেশের নারী আর্চাররা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।