মেজর (অব.) আখতারুজ্জামান
সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি কারাগারে আছেন।আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫–এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।শুনানিতে আখতারুজ্জামানের পক্ষের আইনজীবী শিশির মনির, আবদুর রাজ্জাকসহ কয়েকজন জামিন চান।
রাষ্ট্রপক্ষ থেকে ওমর ফারুক ফারুকী এ জামিনের বিরোধিতা করেন।শুনানিতে আসামিপক্ষে শিশির মনির বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে এই মামলা, সেখানে কোনো ক্রিমিনাল কেস নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।