অলংকরণ: এস এম রাকিবুর রহমান
গোধূলি ছড়িয়ে পড়া হাওয়ায়কোথাও যেনবা বেজে ওঠে এ সন্ধ্যায়দূরের কানাড়া সুরে গান—মুখোমুখি বসতেইহাওয়ার ঝাপটা এসে হানা দেয়প্রাণের ভেতরে কেউ দেয় জোরে টান!হাতে হাত রেখে তুমি বলেছিলেপ্রেম একটা ইল্যুশন—ভালো লাগে এর জমে ওঠা রসায়ন;কিছুতেই শেষ হতে চায় না এর জড়ানো বিভ্রম—তোমার রুমালে লেগে থাকাআফটার শেভের ঘ্রাণের মতন!হাওয়ার ডানা এসে যেনবা আছড়ে পড়লতোমার আমার মুখে;জলের প্রিজম কণা ছিটকে পড়লদুজনার শরীর ভিজিয়ে দিল ছড়ানো বৃষ্টির ছাট—ঠোঁট খুব ধীরে এগিয়ে দিয়ে তুমি বলেছিলেচুমোটা একটা গেটওয়ে—খুলে দেয় শরীরের সমস্ত কপাট!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।