advertisement
advertisement

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত

‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে

advertisement

মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি প্রথম তামিল সিনেমা হিসেবে এই নজির গড়েছে। শুধু তা–ই নয়, ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’র রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি। ওই ছবির বিশ্বজুড়ে মোট আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।

১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে একটি ‘জেলার ২’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পেরিয়ে যায় ছবিটি। দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে এই অ্যাকশনধর্মী ছবি। মুক্তির ১১তম দিনে, গত রোববার ভারতে ছবিটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

এদিন ভারত ও বিদেশের বাজার মিলিয়ে ছবিটির মোট আয় হয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর