advertisement
advertisement

নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি ...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি ...

মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর সৌজন্যে

advertisement

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। মুক্তির আগে তাঁর উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এ বিষয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না। তমা মির্জা ও আফরান নিশো। ফেসবুক থেকে তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

এটি হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’য় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।মেহজাবীন চৌধুরীছোট পর্দা ও ওটিটিতে নানা ধরনের গল্পের কনটেন্ট বানিয়ে পরিচিতি পাওয়া ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন এই নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

সিনেমাটিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।‘দাগি’ সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর