advertisement
advertisement

বনানীতে টবে দেখা পেলাম সাদা পেন্টাসের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
বনানীতে টবে দেখা পেলাম সাদা পেন্টাসের

ঢাকার বনানীতে ফুটেছে সাদা পেন্টাস

advertisement

চলতি বছরের ২৮ জুলাই গিয়েছিলাম ঢাকার বনানীতে। তখন প্রকৃতিতে শ্রাবণ মাস, অথচ বৃষ্টির দেখা নেই। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত মৈত্রী কমপ্লেক্সের সামনে সারি করে রাখা বেশ কয়েকটি ফুলের টব। নানা রকম গাছের মধ্যে একটি টবে ফুটে থাকা সাদা ফুলগুলো বিশেষভাবে নজর কাড়ল। কাছে গিয়ে দেখলাম, এ যে সাদা পেন্টাস!

ফুলগুলোর স্নিগ্ধ সৌন্দর্য দেখে ছবি না তুলে পারলাম না।প্রকৃতির সৌন্দর্যভান্ডারে এমন অনেক ফুল রয়েছে, যাদের রং, গড়ন ও স্নিগ্ধ উপস্থিতি সহজেই মানুষের মন কেড়ে নেয়। সাদা পেন্টাস তেমনই একটি ফুল। এর বৈজ্ঞানিক নাম Pentas lanceolata। এটি রুবিয়েসি (Rubiaceae) পরিবারের গুল্মজাতীয় উদ্ভিদ। ছোট ছোট পাঁচ পাপড়ির ফুল একসঙ্গে ঘন গুচ্ছে ফোটে। দূর থেকে দেখলে মনে হয়, গাঢ় সবুজ পাতার বুকে ছড়িয়ে আছে একগুচ্ছ শুভ্র তারা।

তারার মতো ফুলের গুচ্ছের জন্য ইংরেজিতে উদ্ভিদটি ‘ইজিপশিয়ান স্টারক্লাস্টার’ নামেও পরিচিত।সাদা পেন্টাসের সৌন্দর্যের বড় বৈশিষ্ট্য এর রঙের সরলতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর