আজ নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন মুশফিক।
মূল মাঠে হালকা গা গরম আর ফিল্ডিং অনুশীলনের পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা গিয়েছিলেন একাডেমি মাঠে। সেখানে আলাদা তিনটি নেটে ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়।এর মধ্যেই নেট বোলারের একটি বাউন্সার এসে লাগে মুশফিকের আঙুলে। ব্যথায় সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন তিনি। একটু পর নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন।
সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে শুশ্রুষা চলে তাঁর।তাঁকে লম্বা সময় ব্যথায় কাতরাতেও দেখা গেছে। পরে তিনি আর ব্যাটিং করেননি। মিনিট বিশেক একাডেমি মাঠে শুশ্রুষা শেষে ডানহাতের তজর্নীতেে টেপ পেঁচিয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। তাঁর ব্যথা কতটা গুরুতর, তা অবশ্য এখনও জানা যায়নি।আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক। ব্যথা পেয়ে নেট ছেড়ে বেরিয়ে আসেনঘটনাটা আজ বাংলাদেশ দলের অনুশীলনে।
মুশফিক ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরই নেটে উইকেটকিপিং করেছেন লিটন দাস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।