দীর্ঘদিনের বৈষম্য ও কর্মক্ষেত্রে অব্যাহত শোষণের প্রতিবাদে এবার সরব হয়ে বাংলা ব্যাকরণের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা ফেসবুকে জানিয়ে পোস্ট দিয়েছেন স্বঘোষিত সমিতি—আমরা খাঁটি আ-পদ। হুবহু পোস্টটি তুলে দিয়েছেন মাহাবুবা শারমিন।বন্ধুরা, আমরা বাংলা ব্যাকরণে পদ হিসেবে সেই আদিকাল থেকে দায়িত্ব পালন করে আসছি।
কিন্তু জন্মের পর থেকেই শিকার হয়ে আসছি নানাবিধ বৈষম্যের।বাক্য গঠন থেকে শুরু করে অর্থের ভার বহন—সব কাজেই আমাদের অপরিহার্য ভূমিকা থাকলেও আমাদের মূল্যায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। আমাদের ছয় ভাই-বোনের মধ্যে বিশেষ্যকে সব সময় নামের ভার বহন করতে হয়। অথচ নামের সঙ্গে বদনামও জোটে বিনাশ্রমে। বিশেষণকে অন্যের গুণ বর্ণনা করতে করতে নিজের গুণ বিসর্জন দিতে হয়।
ক্রিয়াকে দিয়ে দিনরাত কাজ করানো হলেও সেই কাজের কৃতিত্ব জোটে কিনা অন্যের ভাগ্যে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।