অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান উসমান খাজা
ক্রিকেট মাঠে একজন ব্যাটসম্যানের সবচেয়ে বড় শত্রু কে? প্রতিপক্ষের দুর্ধর্ষ কোনো পেসার? স্পিনের জাদুকর? নাকি নিজের অফ ফর্ম?উসমান খাজার জীবনে শত্রুটা ছিল অন্য রকম। এমন এক শত্রু, যাকে দেখা যায় না। কিন্তু তাঁর আক্রমণে একসময় ১০ মিটার হাঁটাও কঠিন হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যানের। অথচ সেই খাজারই টেস্ট ক্রিকেটে ৬২২৯ রান, সেঞ্চুরি ১৬টি, খেলেছেন ৮৮ টেস্ট।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের বড় আস্থা ছিলেন দীর্ঘদিন।এই পরিসংখ্যান ক্রিকেটপ্রেমীদের চেনা। অচেনা ছিল এর আড়ালের এক গল্প। ১৭ বছর ধরে বুকে চেপে রাখা এক গোপন যন্ত্রণার গল্প। সেই গল্পই এবার শুনিয়েছেন ৩৯ বছর বয়সী খাজা। অস্ট্রেলিয়ার টেলিভিশন অনুষ্ঠান ‘অস্ট্রেলিয়ান স্টোরি’তে দেওয়া সাক্ষাৎকারে খাজা জানিয়েছেন, মাত্র ২২ বছর বয়সে তাঁর শরীরে ধরা পড়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস। একধরনের বাত রোগ।
শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা নিজেরই সুস্থ টিস্যু, বিশেষ করে অস্থিসন্ধিতে আক্রমণ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।