advertisement
advertisement

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

আলোচনায় কোন পাঁচ নাটক। কোলাজ

advertisement

মুক্তির দুই দিনেই ভিউ কোটি ছাড়িয়েছে অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো’। নতুন জুটি, পারিবারিক টানাপোড়েন, প্রেম আর আবেগের গল্প—অক্টোবরজুড়ে ইউটিউবে সাড়া ফেলেছে আরও কয়েকটি নাটক। জেনে নেওয়া যাক এমন পাঁচ নাটকের গল্প। চার দিনে ৭০ লাখ ২৯ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নিয়তি’। এখন পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৩০ লাখ।

মুহাম্মদ মিফতাহ আনানের লেখা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রে রয়েছে পারিবারিক সম্পর্কের জটিলতা, বাবা-মায়ের সঙ্গে সন্তানের টানাপোড়েন, আদর্শের সংঘাত ও প্রেম। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। নাটকটি নিয়ে আলোচনার অন্যতম কারণ ইয়াশ–নীহা জুটির রসায়ন। দুজনের সাবলীল অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক।‘নিয়তি’র পোস্টার।

ফেসবুক থেকে প্রেমে ভুল-বোঝাবুঝিআরশ খান ও সুনেরাহ বিনতে কামাল জুটির নতুন কাজ ‘মায়ারে’ প্রকাশ করেছে এলবিসি এন্টারটেইনমেন্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর