advertisement
advertisement

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে

হোয়াইট হাউসের সাউথ লনে পৌঁছে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ২৫ অক্টোবর ২০২৬

advertisement

রয়টার্স/ইপসোসের গতকাল সোমবার শেষ হওয়া এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এক সপ্তাহের ব্যবধানে সমর্থন বেড়েছে ১ শতাংশ পয়েন্ট। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এ জরিপ চালানো হয়।

এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে, কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতারা হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াই করছেন।দেশজুড়ে পাঁচ দিন ধরে চলা এই জরিপে সাধারণ প্রশ্নও করা হয়েছিল। ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কংগ্রেসের জন্য তাঁরা কোন দলকে বেছে নেবেন।

এর জবাবে নিবন্ধিত ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি পছন্দ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর