advertisement
advertisement

পেরুর মরুভূমিতে থাকা নাজকা লাইন কী, কারা এঁকেছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
পেরুর মরুভূমিতে থাকা নাজকা লাইন কী, কারা এঁকেছিল

নাজকা লাইন

advertisement

সামারি: পেরুর মাটি ও পাহাড়ের ঢালে প্রায় ২ হাজার বছর আগে তৈরি হয়েছিল বিশাল আকৃতির কিছু নকশা, যেগুলোকে বলা হয় ‘নাজকা লাইনস’ বা ভূচিত্র। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল নকশাগুলো আসলে কেন তৈরি করা হয়েছিল?‘নাজকা লাইনস’ হলো পৃথিবীর সবচেয়ে পরিচিত ভূচিত্র বা জিওগ্লিফ। আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে পেরুর শুষ্ক পাহাড় ও উপত্যকায় এই বিশাল নকশাগুলো তৈরি করা হয়েছিল। সে সময় ওই অঞ্চলে কোনো লেখার প্রচলনই ছিল না।

খ্রিষ্টপূর্ব ২০০ থেকে ৫০০ সালের মধ্যে নাজকা সভ্যতার মানুষ এই নকশাগুলো তৈরি করে।এই রেখাগুলোর মোট দৈর্ঘ্য ৮০০ মাইল বা ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি। এর মধ্যে মানুষ, প্রাণী, গাছপালা, ফুল এবং নানা রকমের জ্যামিতিক নকশা দেখা যায়। ঠিক কতগুলো নাজকা রেখা রয়েছে, তার সঠিক হিসাব এখনো জানা নেই।

তবে অবাক করা ব্যাপার হলো, আধুনিক এআইয়ের সাহায্যে আজও নতুন নতুন নকশার সন্ধান মিলছে।কিন্তু প্রশ্ন হলো, এত কষ্ট করে বিশাল এই নকশাগুলো কেন তৈরি করা হয়েছিল?সকালে ঘুম থেকে ওঠা মানুষ কি রাত জাগা মানুষের চেয়ে বেশি ভালোবিংশ শতাব্দীর শুরুর দিকে যখন বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা শুরু করেন, তখন থেকেই এ নিয়ে নানা বিতর্ক চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর