advertisement
advertisement

ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ অক্টোবর ২০২৬

advertisement

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ শুরু করার জন্য তেহরানই দায়ী। আগের একটি যুদ্ধবিরতিকে তিনি ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন।মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাঁর রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতার দাবির পুনরাবৃত্তি করেন। ওই আইনপ্রণেতা বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আমরা যুদ্ধ শুরু করিনি।

ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’ সামরিক অভিযানের অর্থনৈতিক প্রভাব নিয়েও সাফাই দেন ট্রাম্প। তিনি বলেন, তেলের দাম আরও অনেক বেড়ে যাবে বলে তিনি ধারণা করেছিলেন।ট্রাম্প বলেন, ‘আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। এটা অনেক আগেই করা উচিত ছিল।’ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টআমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।

কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর