advertisement
advertisement

নবী ইউসুফের জীবনে সংস্কার ও নেতৃত্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
নবী ইউসুফের জীবনে সংস্কার ও নেতৃত্ব

advertisement

মহান আল্লাহ নবী ইউসুফের জীবনের ঘটনাকে পবিত্র কোরআনে ‘আহসানুল কাসাস’ (সুন্দরতম কাহিনি) হিসেবে অভিহিত করেছেন।

আসমানি কিতাবগুলোতে যত জীবনকথা রয়েছে, তার মধ্যে এই কাহিনি এক নৈতিকতার মহাকাব্য।সাধারণত আমরা তাঁর জীবনকে কূপে নিক্ষিপ্ত হওয়া, রূপ-লাবণ্যের প্রলোভন জয় করা, মিথ্যা অপবাদে কারাবরণ এবং পরবর্তী সময়ে মিসরের অর্থ ও খাদ্যমন্ত্রী পদে উন্নীত হওয়ার অলৌকিক পরিক্রমা হিসেবেই পাঠ করে থাকি।তবে এই বহুল আলোচিত অধ্যায়গুলোর আড়ালে লুকিয়ে রয়েছে তাঁর প্রজ্ঞা, আবেগ সংবরণ, অপরাধীদের মানসিক সংস্কার এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার যুগান্তকারী অধ্যায়।

রাষ্ট্রক্ষমতা ও ব্যক্তিগত দুঃখ-বেদনাকে ছাপিয়ে তিনি প্রতিশোধের বদলে সমাজ সংস্কার এবং প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের নজির স্থাপন করেছিলেনভাইদের মানসিক সংশোধনক্ষমতার শীর্ষে পৌঁছে শত্রুকে বিনাশ করা বা প্রতিশোধ নেওয়া অতি সাধারণ মানবীয় প্রবণতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর