advertisement
advertisement

হার না–মানা এক রানির বার্সেলোনা থেকে লন্ডন জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
হার না–মানা এক রানির বার্সেলোনা থেকে লন্ডন জয়

ব্যালন ডি’অর ট্রফি হাতে আলেক্সিয়া পুতেয়াস

advertisement

বার্সেলোনার উত্তরে ছোট্ট এক শহর। নাম মোলেত দেল ভালেস। সেখানকার রাস্তায় ফুটবল খেলত এক ছোট্ট মেয়ে। বাড়িতে টেলিভিশনে ফুটবল চলত প্রায় সারাক্ষণ। মেয়েটি মুগ্ধ হয়ে দেখত আন্দ্রেস ইনিয়েস্তার পায়ের জাদু। রিভালদো আর রোনালদিনহোর ফুটবলও তাকে টানত চুম্বকের মতো। সুযোগ পেলেই ছুটে যেত ক্যাম্প ন্যুতে। বার্সেলোনার খেলা দেখতে।সেই মেয়েটি একদিন বার্সেলোনারই রানি হয়ে গেল। আলেক্সিয়া পুতেয়াস।ফুটবল বিশ্ব তাঁকে ডাকে ‘লা রেইনা’ নামে।

স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘রানি’। কিন্তু রানির জীবনেও তো দুঃসময় আসে। মুকুট হারানোর ভয় থাকে। কখনো কখনো সিংহাসনটাই নড়ে যায়।পুতেয়াসের জীবনেও এসেছিল তেমন এক সময়। ২০২২ সালে হাঁটুর ভয়ংকর চোট তাঁর ক্যারিয়ারটাই প্রায় শেষ করে দিয়েছিল। অথচ চার বছর পর সেই পুতেয়াস আবার বিশ্বসেরা। তৃতীয়বারের মতো জিতলেন মেয়েদের ব্যালন ডি’অর।৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার এ নিয়ে ছুঁয়ে ফেললেন স্বদেশি আইতানা বোনমাতির রেকর্ড।

২০২১ ও ২০২২ সালে টানা দুবার পুরস্কারটি জিতেছিলেন পুতেয়াস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর