advertisement
advertisement

নতুন জম্বি, ভয়ংকর সংক্রমণ আর মানুষের বাঁচার লড়াই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
নতুন জম্বি, ভয়ংকর সংক্রমণ আর মানুষের বাঁচার লড়াই

‘কলোনি’র দৃশ্য। আইএমডিবি

advertisement

‘ট্রেন টু বুসান’ নির্মাতা ইয়ন সাং-হোর নতুন ছবিতে জম্বিরা শুধু মানুষকে আক্রমণ করে না, একে অপরের কাছ থেকে শেখেও। অভিনব এই ভাবনা আর রক্তাক্ত অ্যাকশন ছবিটিকে উপভোগ্য করেছে, যদিও গল্প ও চরিত্রের গভীরতায় ঘাটতি রয়ে গেছে। জম্বি নিয়ে সিনেমা কম হয়নি। মৃত মানুষের ফিরে আসা, সংক্রমণ ছড়িয়ে পড়া, চারপাশে আতঙ্ক আর বেঁচে থাকার জন্য মুষ্টিমেয় মানুষের লড়াই—এসব পরিচিত উপাদান দিয়েই বছরের পর বছর তৈরি হয়েছে এন্তার ছবি।

ফলে নতুন কোনো জম্বি সিনেমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দর্শককে নতুন করে ভয় দেখানো। দক্ষিণ কোরিয়ার নির্মাতা ইয়ন সাং-হোর ‘কলোনি’ সেই চেষ্টাই করেছে। তাঁর ২০১৬ সালের আলোচিত ছবি ‘ট্রেন টু বুসান’-এর মতো এটিও দ্রুতগতির, রক্তাক্ত ও রোমাঞ্চে ঠাসা।

তবে এবারের জম্বিদের বিশেষত্ব, তারা শুধু হিংস্র নয়, দলবদ্ধভাবে চিন্তা করতেও সক্ষম।একনজরেসিনেমা: ‘কলোনি’ধরন: জম্বি অ্যাকশনপরিচালক: ইয়ন সাং-হোঅভিনয়: কু কিও-হোয়ান, জুন জি-হিউন, জি চ্যাং-উক, শিন হিউন, কিম শিন-রোক, গো সুস্ট্রিমিং: জিও হটস্টারদৈর্ঘ্য: ২ ঘণ্টা ৩ মিনিটছবির গল্পের শুরু সিউলের একটি বহুতল ভবনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর