advertisement
advertisement

খুলনায় যুবদলের সাবেক নেতাকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
খুলনায় যুবদলের সাবেক নেতাকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা

গুলি

advertisement

খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তের গুলিতে সোহেল শেখ (৩৪) নামের যুবদলের সাবেক এক নেতা আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সোহেল শেখ বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া গ্রামের বাসিন্দা গনি শেখের ছেলে।

তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুরপুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে বসে ছিলেন সোহেল শেখ। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তাঁর ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।পরে স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর