পোশাক কারখানা
তৈরি পোশাকের নতুন ক্রেতা খুঁজতে হংকংয়ে আগামীকাল বুধবার বাংলাদেশ অ্যাপারেল রোড শো অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে ক্রেতা প্রতিনিধিদের সামনে তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদনব্যবস্থা তুলে ধরবেন বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তারা।বহুজাতিক ব্যাংক এইচএসবিসি ও তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে এ রোড শো করছে।
আয়োজকেরা জানান, রোড শোতে অন্তত ৫৭টি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে ২৬–২৭ জনের একটি দল আয়োজনে থাকবে।জানা যায়, হংকংয়ের আইসল্যান্ড সাংগ্রি–লা হোটেলে বাংলাদেশ অ্যাপারেল রোড শো অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন এইচএসবিসির হেড অব গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং (করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং) অলিভার জোনস এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান; এ ছাড়া হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহ মোহাম্মদ তানভীর মনসুর।‘কেন বাংলাদেশ: ঐতিহ্য ও ভবিষ্যৎ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।