advertisement
advertisement

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের ফটক। আজ মঙ্গলবার সকালে

advertisement

১১–দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী জনসভা করার জন্য কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে জামায়াতে ইসলামী বলছে, তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিলা স্কুল মাঠেই সমাবেশ করবে।গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিউল আলমের স্বাক্ষরিত এই অনুমতিপত্র দেওয়া হয়।

অনুমতিপত্রে আটটি শর্ত উল্লেখ করা হয়েছে।অনুমতিপত্র ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ১৩ অক্টোবর লংমার্চের সমাপনী জনসভার জন্য শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মাঠ বরাদ্দ চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মতামতসহ প্রতিবেদন দেন।

এরপর গতকাল সন্ধ্যায় আটটি শর্তে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।শর্তগুলোর মধ্যে আছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে—এমন কোনো কার্যক্রম করা যাবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর