ডেসা এআই মডেলের সঙ্গে মানুষের মতো সরাসরি কথোপকথন করা যাবে।
মানুষের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছে টু্ইটারের (বর্তমানে এক্স) সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসির মালিকানাধীন ব্লক ইনকরপোরেশন। ব্লকের দাবি, ‘ডেসা’ নামের এআই মডেলটি মানুষের ভঙ্গিতে কথা বলার পাশাপাশি ব্যবহারকারীর কথা শুনে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে পারে।
শুধু তা–ই নয়, কথোপকথনের সময় মডেলটি হাসতে বা বিস্ময় প্রকাশ করাসহ ব্যবহারকারী কথা বলতে গিয়ে থেমে গেলেও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন এআই মডেলটির বিষয়ে জ্যাক ডরসি জানান, যোগাযোগের সবচেয়ে স্বাভাবিক মাধ্যম হলো কণ্ঠস্বর। ডেসা একটি পূর্ণাঙ্গ দ্বিমুখী কথোপকথনভিত্তিক স্পিচ মডেল, যা মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার জন্য তৈরি করা হয়েছে।
ডেসার অন্যতম বৈশিষ্ট্য হলো, আকারে ছোট হওয়ায় এটি ল্যাপটপেও চালানো যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।