advertisement
advertisement

মেসি এবার ব্যালন ডি’অরে পঞ্চম, অন্যরা কে কত নম্বরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
মেসি এবার ব্যালন ডি’অরে পঞ্চম, অন্যরা কে কত নম্বরে

মেসি এবার ব্যালন ডি’অরে হয়েছেন পঞ্চম।

advertisement

সময় বড় নিষ্ঠুর। একদিন যে মঞ্চে দাঁড়িয়ে গোটা ফুটবল–বিশ্বকে নিজের পায়ের কাছে এনে ফেলেছিলেন, সেই মঞ্চ এখন আর টানে না, সেখানে যাওয়ার তেমন আগ্রহ থাকে না।লিওনেল মেসির কথাই ধরুন। ব্যালন ডি’অরের সঙ্গে তাঁর সম্পর্কটা প্রায় দুই দশকের। আটবার এই পুরস্কার জিতেছেন। ফুটবল ইতিহাসে আর কেউ পারেননি। সেই মেসি এবার ব্যালন ডি’অরের মঞ্চে নেই।

অথচ সেরা পাঁচে ঠিকই আছেন!৩৯ বছর বয়সে, ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরও বিশ্বের পঞ্চম সেরা ফুটবলার হওয়া কি চাট্টিখানি কথা!কে কোন পুরস্কার জিতলেন, দেখে নিন এক নজরেগতরাতে লন্ডনে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ২৫ বছর পর ইংল্যান্ডকে এই পুরস্কার এনে দিয়েছেন। সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন।

কেইনের পেছনে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর