advertisement
advertisement

লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল

নির্বাচনে বিজয়ের পর সাও পাওলোতে বক্তব্য দেন লুলা দা সিলভা

advertisement

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল তা নিয়ে লিখেছেন আলতাফ পারভেজগত দুই মাস ইউরোপের দেশে-দেশে তুমুল বিক্ষোভ চলছে। সেপ্টেম্বরে শুরু হয়ে অক্টোবরের শেষেও সেটা অব্যাহত ছিল। এই বিক্ষোভকে ‘তারুণ্যের হঠাৎ সৃষ্ট বিদ্রোহ’ হিসেবে দেখলে এর রাজনৈতিক গভীরতা ও ব্যাপ্তি সামান্যই বোঝা যায়। যদিও বাংলাদেশে অনেকে সেভাবে একে ব্যাখ্যা করছেন।

এই বিক্ষোভের মধ্যেই ব্রাজিলে বামপন্থী নেতা লুলা ডি সিলভা নির্বাচনে জিতে ইউরোপের আন্দোলনে যে বাড়তি জ্বালানি জোগালেন, সেটা উভয়ের রাজনৈতিক কর্মসূচিগত কারণেই।বিশ্বে প্রতিবছর সুখী দেশগুলোর যে তালিকা হয়, তার ওপরের দিকে সংখ্যাগরিষ্ঠই থাকে ইউরোপের দেশ। সে রকম অনেক দেশে দুই মাস ধরে লাগাতার রাজনৈতিক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের মধ্যে যদিও সংখ্যায় বেশি দেখা যাচ্ছে তরুণদের—তবে অন্য বয়সীরাও আছেন তাতে।

প্রশ্ন উঠেছে, সামাজিক এই অসন্তোষের রাষ্ট্রীয় কারণ কী এবং কেন ব্রাজিলের নির্বাচনের ফল এখানে প্রভাব ছড়াবে।ফ্রান্সে কি উগ্র ডানপন্থীরাই আন্দোলনের ফায়দা তুলে নেবেরাষ্ট্রীয় অর্থনৈতিক নীতির বিরোধিতাফ্রান্স ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর