advertisement
advertisement

সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ

বাস্তব জীবনের অপরাধ নিয়ে নির্মিত তথ্যচিত্র ও সিরিজ এ বছরও স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিপুল দর্শক টানছে। কোলাজ

advertisement

খুন, নিখোঁজ রহস্য, সাজানো দুর্ঘটনা, পারিবারিক ষড়যন্ত্র—বাস্তব জীবনের অপরাধ নিয়ে নির্মিত তথ্যচিত্র ও সিরিজ এ বছরও স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিপুল দর্শক টানছে। নেটফ্লিক্সের কয়েকটি তথ্যচিত্রের ভিউ কয়েক কোটি ছাড়িয়েছে। এইচবিও ও হুলুতেও আলোচনায় এসেছে পুরোনো খুনের মামলা, সন্দেহভাজনদের পরস্পরবিরোধী বক্তব্য এবং তদন্তের ফাঁকফোকর। বাস্তব ঘটনার এই গল্পগুলো কেন দর্শককে এতটা টানে?

নেটফ্লিক্সের ২০২৬ সালের প্রথম ছয় মাসের দর্শক-প্রতিবেদন বলছে, এই ধারার ছবির জনপ্রিয়তা কতটা বিস্তৃত। ১৫ মে মুক্তি পাওয়া ‘দ্য ক্র্যাশ’ ওই ছয় মাসে পেয়েছে ৬ কোটি ৫২ লাখ ভিউ। ১২ জুন মুক্তি পাওয়া ‘ম্যাটারনাল ইনস্টিংক্ট’ দেখেছে ৫ কোটি ৪ লাখ বার। কেন বাস্তব অপরাধের কাহিনি এত জনপ্রিয়? সমালোচকেরা বলছেন দর্শক শুধু ঘটনা দেখেন না, নিজেরাও সূত্র মেলাতে শুরু করেন। জেনে নেওয়া যাক চলতি বছর আলোচনায় আসা এমন ১০টি সিরিজের গল্প।

‘দ্য ক্র্যাশ’: দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা পরিচালক: গ্যারেথ জনসন প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স একটি গাড়ি ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে ছুটে গিয়ে ধাক্কা খায় একটি ইটের ভবনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর