নিল গেহরেলস সুইফট অবজারভেটরি
মহাবিশ্বের শক্তিশালী ও বিধ্বংসী সব বিস্ফোরণ পর্যবেক্ষণে ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরি’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাথমিকভাবে দুই বছরের অভিযানের জন্য এটি চালু করা হলেও মহাকাশযানটি প্রায় ২২ বছর ধরে একটানা চালু আছে।
টেলিস্কোপটির কক্ষপথ নিম্নমুখী হওয়ায় বায়ুমণ্ডলের ঘর্ষণে অভিযান বন্ধ হয়ে গেলেও এর সংগ্রহে থাকা তথ্যের বিশাল ভান্ডার আগামী কয়েক দশক ধরে নতুন বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।প্রায় ২২ বছর পর নিল গেহরেলস সুইফট অবজারভেটরির ঐতিহাসিক কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০০৪ সালের নভেম্বরে টেলিস্কোপটি উৎক্ষেপণ করা হয়।
প্রাথমিকভাবে দুই বছরের অভিযানের পরিকল্পনা করা হলেও মহাকাশযানটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় সফলভাবে কাজ করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।