দেশের ৬৪টি জেলার শিক্ষার্থীদের জন্য থাকবে আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার সুযোগ
মেয়েদের গণিতচর্চায় আগ্রহী করে তুলতে এবং গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে দেশজুড়ে আয়োজিত হচ্ছে বেগম খালেদা জিয়া গার্লস ম্যাথ অলিম্পিয়াড ২০২৭। ইতিমধ্যে শুরু হয়েছে নিবন্ধন, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ গার্লস ম্যাথমেটিকস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অলিম্পিয়াডে দেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা অংশ নেওয়ার সুযোগ পাবে।দেশের ৬৪টি জেলার শিক্ষার্থীদের জন্য থাকবে আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার সুযোগ।
এসব পর্বের মাধ্যমে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে তাঁদের উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য প্রস্তুত করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মধ্যে রয়েছে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড।শিক্ষার্থীরা প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগে অংশ নিতে পারবে।
প্রাইমারি বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।