ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর বিজয়চিহ্ন দেখান বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। গতকাল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। আজ বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরুর পর তাঁরা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।ভোট দেওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
অন্যদিকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলেছেন।সকাল পৌনে নয়টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি জেলা বিএনপির সভাপতি এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।ভোট দেওয়ার পর মির্জা ফয়সল আমীন বলেন, ‘আশা অবশ্যই জয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।