advertisement
advertisement

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা

তরুণদের জন্য আছে দক্ষতা উন্নয়নের নানা সুযোগ

advertisement

বিশ্বজুড়ে বাড়ছে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি পেশাজীবীদের চাহিদা। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ। দক্ষ জনশক্তির এই ঘাটতি দূর করতে পারলে বদলে যেতে পারে কর্মসংস্থান, প্রবাসী আয় ও দেশের অর্থনীতির চিত্র।জাপান, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি কর্মীর চাহিদা বাড়ছে। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ।

প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা বাড়াতে পারলে খুলতে পারে ভালো বেতনের চাকরির নতুন পথ।বাংলাদেশের লাখো তরুণ প্রতিবছর পড়াশোনা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছেন। তাঁদের অনেকের হাতে শিক্ষাগত সনদ থাকলেও নেই কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর সংকট ক্রমেই বাড়ছে। কোথাও প্রয়োজন নার্স, কোথাও ইলেকট্রিশিয়ান, আবার কোথাও প্লাম্বার, ওয়েল্ডার কিংবা বয়স্ক মানুষের সেবায় প্রশিক্ষিত কর্মী।

আন্তর্জাতিক শ্রমবাজারের এই চাহিদা বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর