advertisement
advertisement

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব

ক্যাটরিনা কাইফ। ভোগ ইন্ডিয়ার এক্স থেকে

advertisement

‘বাউন্স ব্যাক? ফ্রম হোয়ার?’ অর্থাৎ ‘ফিরে আসব? কোথা থেকে?’ ২৮ অক্টোবর প্রকাশিত ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে ক্যাটরিনা এ প্রশ্ন তুলেছেন। ২০২৫ সালের নভেম্বরে ছেলে ভিহানকে জন্ম দেওয়ার পর তাঁর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের জবাব দিতেই এমন কথা বলেছেন অভিনেত্রী। উৎসবের ছবি থেকে শুরু কটাক্ষ গত ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।

সন্তান জন্মের পর দীর্ঘ বিরতি শেষে এটিই ছিল তাঁর উল্লেখযোগ্য জনসমক্ষে উপস্থিতিগুলোর একটি। কিন্তু উৎসবের সাজ ও উপস্থিতি নিয়ে আলোচনার বদলে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের মনোযোগ আটকে যায় তাঁর শরীরের পরিবর্তনে। ক্যাটরিনার আগের ছবি ও সাম্প্রতিক ছবির তুলনা করে নানা কোলাজ ছড়িয়ে পড়ে অনলাইনে। কেউ তাঁর ওজন নিয়ে মন্তব্য করেন, কেউ আবার চেহারার পরিবর্তনকে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেন।

এমনকি তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর