জিম্বাবুয়ের মারুমানিকে আউট করে মাইলফলকটির দেখা পান রশিদ খান
আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেটা ২০১০ সালে এবং ক্রিকইনফোর হিসাবে তখন রশিদ খানের বয়স ১২ বছর।টিভি পর্দায় আফ্রিদির বোলিং ভীষণ মনে ধরেছিল কিশোর রশিদের। সে বয়সে ব্যাটিংয়ে বেশ ভালো হলেও ধীরে ধীরে লেগ স্পিনেও হাত পাকান আফ্রিদির মতোই।
১৬ বছর পর সেই রশিদ এখন এমনই এক উচ্চতায়, যেখানে তাঁকে দেখে শুধু আফ্রিদি নন, সাধারণ ক্রিকেটপ্রেমীও খুশি হবেন।টি–টুয়েন্টিতে রশিদ বেশ আগে থেকেই সর্বকালের অন্যতম সেরা বোলার। সেই পথেই গতকাল রাতে নিজেকে অনন্য একটি উচ্চতায় তুলেছেন। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের দেখা পান আফগান লেগ স্পিনার।
শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টুয়েন্টিতে ১৯ রানে জয়ের ম্যাচে তাদিনাওয়াশে মারুমানিকে এলবিডব্লু করে মাইলফলকটির দেখা পান ২৮ বছর বয়সী রশিদ।ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলকটির দেখা পেলেন আফগান তারকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।