পাভেল পার্থ
‘প্রকৃতির জন্য তৎপরতা’ প্রতিপাদ্য সামনে রেখে আর্মেনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রাণবৈচিত্র্য সম্মেলন। ওই সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে লিখেছেন পাভেল পার্থপাভেল পার্থআর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে চলছে জাতিসংঘ বিশ্ব প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসর। ১৯ অক্টোবর শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ৩০ অক্টোবর।
কৃষিজ, ভূমিজ, বন, জলাভূমি, দ্বীপ, সমুদ্র ও উপকূল এবং পাহাড়ি প্রাণবৈচিত্র্য সুরক্ষাকে প্রধান বিবেচনায় রেখে সম্মেলন ঘিরে একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ‘লিডার্স ফর নেচার সামিট’, কার্টেজেনা প্রটোকলের ১২তম এবং নায়োগা প্রটোকলের ষষ্ঠতম সভা ও মন্ত্রীদের উচ্চপর্যায়ের সভা।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ধরিত্রী সম্মেলনে গৃহীত ‘প্রাণবৈচিত্র্য সনদের (সিবিডি)’ অঙ্গীকার সুরক্ষায় প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয় রাষ্ট্রপক্ষের প্রাণবৈচিত্র্য সম্মেলন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।