সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচ যুবক, ডিএনএ পরীক্ষায় তাঁদের পরিচয় শনাক্ত হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচ বাসিন্দাসহ সাত বাংলাদেশির মরদেহ আগামীকাল শনিবার দেশে আসার কথা আছে। ওই দুর্ঘটনার প্রায় তিন মাস তাঁদের মরদেহ দেশে ফিরছে।এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনের মরদেহ নওগাঁয় এবং দুজনের মরদেহ নাটোরে নেওয়া হবে।
তাঁরা হলেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন; আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী।
নাটোরের দুজন হলেন লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন।সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।