advertisement
advertisement

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

advertisement

বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে জেলে আক্তার হোসেন হাওলাদার (৪০) নিহত হওয়ার ঘটনায় পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্ত হবে।

এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ সম্পর্কে আজ সকালে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কারণে পুলিশ থানায় জিডি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে।নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর