advertisement
advertisement

সহিংস আন্দোলনে জড়ালে সরকারি চাকরি নয়: উত্তর প্রদেশে যোগী সরকারের কড়া নির্দেশিকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
সহিংস আন্দোলনে জড়ালে সরকারি চাকরি নয়: উত্তর প্রদেশে যোগী সরকারের কড়া নির্দেশিকা

যোগী আদিত্যনাথ

advertisement

সহিংস উপায়ে সরকার পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম আরও কঠোর করে গত বৃহস্পতিবার একটি নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও পৌরসভা, পৌর পরিষদ এবং স্থানীয় প্রশাসনিক সংস্থায় নিয়োগের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।

নিয়োগ ও কর্মীবর্গ দপ্তরের মুখ্য সচিব এম দেবরাজের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২১ বছর পূর্ণ হওয়ার পর এবং চরিত্র যাচাইয়ের আগের তিন বছরের মধ্যে সহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলে প্রার্থীকে চাকরির অযোগ্য বিবেচনা করা হবে। তবে শুধু রাজনৈতিক মতাদর্শ, তদন্তাধীন মামলা কিংবা জুভেনাইল জাস্টিস আইনের আওতাধীন বিষয়ের কারণে কাউকে সরাসরি অযোগ্য করা হবে না। যাচাই প্রতিবেদন পেতে দেরি হলে প্রার্থীরা স্বঘোষণাপত্র জমা দিয়ে সাময়িক নিয়োগপত্র পাওয়ার সুযোগ পাবেন।

কংগ্রেস ও সমাজবাদী পার্টি এই পদক্ষেপকে ‘কালা বিধি’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং একে ব্রিটিশরাজের আচরণের সঙ্গে তুলনা করেছে। বিরোধীদের দাবি, যুবসমাজকে গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত। এদিকে এই নির্দেশ জারির ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর প্রদেশের বিধান পরিষদের ১১টি আসনের ফল প্রকাশিত হয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারানসির দুটি আসনসহ বিরোধী সমাজবাদী পার্টি ভালো ফল অর্জন করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর