সম্প্রতি ইউক্রেনে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে রাশিয়া
বিশ্বের ৭ দশমিক ৮ শতাংশ মানুষ যখন ক্ষুধার মুখে, তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শস্য পরিবহন পথ আবারও হামলার শিকার হচ্ছে। কৃষিপণ্য রপ্তানির জন্য কৃষ্ণসাগর, দানিয়ুব নদী ও স্থলপথ ব্যবহার করে ইউক্রেন। রাশিয়া এসব পথে ইউক্রেনের খাদ্য রপ্তানির সক্ষমতা বাধাগ্রস্ত করছে। দেশটির বন্দর, গুদাম, অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থা, পণ্যবাহী জাহাজ ও কৃষি অবকাঠামোয় পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। এর ফলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও সারের বাজারেও অস্থিরতা তৈরি হচ্ছে। এটি অর্থনৈতিক ও মানবিক বাস্তবতা। ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হলে বিশ্ববাজারে সরবরাহ কমে যায়, দাম বাড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে দুর্বল অর্থনীতির দেশগুলো।
এ বছরের আগস্টে ইউক্রেনে ফসল কাটার মৌসুম শুরু হওয়ার পর পরিবহন পথ ও রপ্তানি স্থাপনায় হামলার কারণে শস্য, তৈলবীজ ও অন্যান্য কৃষিপণ্য দেশের ভেতরেই আটকে পড়ে।সারশিল্পকে না বাঁচালে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না২০২৫ সালের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে দেশটির শস্য রপ্তানি অর্ধেকে নেমে এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।