advertisement
advertisement

৬৩ বছর পর নতুন রূপে হিচককের ‘দ্য বার্ডস’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
৬৩ বছর পর নতুন রূপে হিচককের ‘দ্য বার্ডস’

৬৩ বছর পর নতুন রূপে হিচককের ‘দ্য বার্ডস’, প্রধান চরিত্রে সারা স্নুক। কোলাজ

advertisement

শান্ত এক সমুদ্রতীরবর্তী শহর। হঠাৎই বদলে যায় সেখানকার পরিবেশ। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসে পাখি। মানুষের ওপর শুরু হয় ভয়ংকর আক্রমণ। কেন এমন হচ্ছে, কেউ জানে না। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। ১৯৬৩ সালে মুক্তি পাওয়া আলফ্রেড হিচককের ‘দ্য বার্ডস’ চলচ্চিত্রের এই রহস্যময় আতঙ্ক এখনো ভৌতিক সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে। ছয় দশকের বেশি সময় পর সেই গল্পই নতুনভাবে পর্দায় ফিরছে। এবার চলচ্চিত্র নয়, টেলিভিশন সিরিজ।

হিচককের বিখ্যাত ভৌতিক চলচ্চিত্র এবং এর মূল সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছে এইচবিও। সীমিত পর্বের সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করবেন ‘সাকসেশন’খ্যাত অস্ট্রেলীয় অভিনেত্রী সারা স্নুক। নতুন এই সংস্করণে পাখিদের ভয়ংকর আক্রমণের পাশাপাশি থাকবে খুনের রহস্য, পারিবারিক সংকট ও এক মায়ের সন্তানকে বাঁচানোর লড়াই।এবার গল্পের পটভূমি আলাস্কাহিচককের চলচ্চিত্রের সরাসরি পুনর্নির্মাণ হচ্ছে না নতুন সিরিজটি।

মূল গল্পের সময়, স্থান ও চরিত্রে আনা হচ্ছে বড় পরিবর্তন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর