advertisement
advertisement

‘সুকান্ত সমগ্র’ নিয়ে দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
‘সুকান্ত সমগ্র’ নিয়ে দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র

দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

advertisement

কবি সুকান্ত ভট্টাচার্যের ‘সুকান্ত সমগ্র’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ২৮ অক্টোবর রাত ৯টায় এটি অনুষ্ঠিত হয়।সভাপতি শবনম মুস্তারিনের সঞ্চালনায় শুরুতে ‘সুকান্ত সমগ্র’ ও কবির সাহিত্যকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর বন্ধুরা ধারাবাহিকভাবে সুকান্ত ভট্টাচার্যের লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।

এতে পাঠচক্রটি একসময় প্রাণবন্ত কবিতা পাঠের আসরে পরিণত হয়।বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ছড়া, গানসহ বিভিন্ন সাহিত্যকর্মের সংকলন ‘সুকান্ত সমগ্র’। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর লেখায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য ও মানবমুক্তির আকাঙ্ক্ষা বিশেষভাবে ফুটে উঠেছে।

সমাজের বঞ্চিত মানুষের জীবনসংগ্রাম এবং একটি সাম্যভিত্তিক পৃথিবীর স্বপ্ন তাঁর কবিতার অন্যতম উপজীব্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর