advertisement
advertisement

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সর্বকালের রেকর্ড ভেঙেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সর্বকালের রেকর্ড ভেঙেছে

প্রতীকী ছবি

advertisement

বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের ঘনত্ব সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এ তথ্য প্রাক্‌-শিল্পায়নের সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি মানবসভ্যতা ও বৈশ্বিক অর্থনীতির সুরক্ষায় কার্বন নির্গমন কমানোর জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার দেওয়া তথ্যানুযায়ী ২০২৫ সালের শেষ নাগাদ বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের ঘনত্ব হচ্ছে প্রতি ১০ লাখ ভাগের ৪২৬.৮ অংশ বা ৪২৬.৮ পিপিএম। এটি প্রাক্‌-শিল্পায়ন সময়ের মাত্রার ১৫৩ শতাংশ। এই অবিরাম বৃদ্ধি আগামী বছরগুলোতে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে বিশ্ব আবহাওয়া সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল কো ব্যারেট জানান, আরেকটি বছর মানেই আরেকটি নতুন রেকর্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর