advertisement
advertisement

গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি, গ্রামজুড়ে উৎসব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি, গ্রামজুড়ে উৎসব

খেলার মাঠের জমিতে জাতীয় পতাকা উত্তোলন। গতকাল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে

advertisement

গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। ধান কাটা হলে ফাঁকা জমিতে খেলত শিশুরা, ফসলের আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলা। সেই দুর্ভোগ ঘোচাতে গ্রামের ধনী-গরিব সবাই মিলে চাঁদা তুলে খেলার মাঠের জন্য কিনেছেন ৬০ শতাংশ জমি।দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় গতকাল বৃহস্পতিবার বাদ্য বাজিয়ে জমি বুঝে নেন গ্রামবাসী। সেই থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামজুড়ে চলছে উৎসবের আমেজ।

এই গ্রামে গতকাল ছেলে–বুড়ো সবাই সারা দিন আনন্দে মেতেছিলেন। বাবুপুর গ্রামে ৭ শতাধিক পরিবারের বসবাস। এখানে সাড়ে ৩ হাজারের বেশি জনসংখ্যা। এদের বড় অংশ শিশু, কিশোর, যুবক। কিন্তু গ্রামে কোন খেলার মাঠ ছিল না। তাই ক্রীড়াচর্চায় অসুবিধা হতো। এর আগে অনেকবার এ গ্রামের মানুষ মাঠের জন্য উদ্যোগ নিয়েছেন। কিন্তু সফল হতে পারেননি। তবে এবার সফল হয়েছেন। খেলার মাঠের জন্য জমি কেনার অন্যতম উদ্যোক্তা এ গ্রামের সন্তান এস এম ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘কয়েক মাস আগে এ গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলমের সঙ্গে পরামর্শ করি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর