ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যে বাগ্বিতণ্ডা। ২২ অক্টোবর সন্ধ্যায় সরাইল থানার ওসির কক্ষে
সরকারি চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথিতে দেখা গেছে, তিনি ২০০২ সাল থেকে এর সদস্য। তবে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন বলে দাবি করেছেন ওসি।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগ্বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। পুলিশ সূত্র জানায়, মনজুর কাদের ভূঁইয়া সরাইলে যোগদানের আগে চট্টগ্রাম জেলা ও কক্সবাজারে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়।জানতে চাইলে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ২০০২ সালে সমিতির সদস্য হলেও ২০০৪ সালে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর সদস্যপদ স্থগিতের জন্য আবেদন করেছি।’ওসি আরও বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নোটিশ পেয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।