কংগ্রেস নেতা রাহুল গান্ধী ‘গণ অভিশংসনে’ সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বক্তব্য দেন। দিল্লি, ভারত, ৩১ অক্টোবর ২০২৬
ভারতীয় সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত না হলেও বিরোধী জনতার দরবারে তিনি অভিশংসিত হলেন। রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সরকারি বাসভবনের প্রশস্ত লনে আজ শনিবার সেই ‘গণ অভিশংসনপর্ব’ আয়োজন করা হয়। জ্ঞানেশ কুমারকে মোট ৬টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
‘গণ অভিশংসন’ প্রস্তাব উল্লেখ করে মল্লিকার্জুন খাড়গে একে একে অভিযোগগুলো পড়ে শোনান। তার আগে তিনি বলেন, সিইসির সঙ্গে তাঁদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তাঁরা শুধু দেখতে চেয়েছিলেন তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। কিন্তু তা তিনি করেননি। সংবিধান প্রণেতারা গণতন্ত্র মজবুত করতে যা করে গিয়েছিলেন, নরেন্দ্র মোদি–অমিত শাহর হয়ে জ্ঞানেশ তা শেষ করে দিয়েছেন।খাড়গে এরপর এক এক করে জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনান।
১. সিইসি হিসেবে নিরপেক্ষতার ধারকাছ দিয়ে না হেঁটে তিনি শাসক দলের হয়ে ভোট চুরির চক্রান্ত করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।