advertisement
advertisement

রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু

মরদেহ

advertisement

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে একটি মেসে রান্নার চুলা ব্যবহার নিয়ে বিরোধের জেরে মারধর ও কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় নিরব হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিরব পেশায় মিস্ত্রি ছিল। সে রায়েরবাজারের গ্রিন গলির একটি মেসে থাকত। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামনগর গ্রামে।

তার বাবা রংমিস্ত্রি এনায়েত হোসেন মুন্সি।নিরবের বড় ভাই পিয়াল হোসেনের ভাষ্য, গত ১৯ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে মেসে গ্যাসের চুলায় ভাত রান্না করছিল নিরব। এ সময় একই মেসের রংমিস্ত্রি আলমগীর (২৮) রান্না করতে আসেন। চুলা ব্যবহার নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। নিরব ভাত রান্নার পর ডিম সেদ্ধ করতে চেয়েছিল। আলমগীর একই চুলায় রান্না করতে চাইলে বিরোধ বাধে।

পরে নিরব নিজের কক্ষে চলে যায়।পিয়াল হোসেন বলেন, রাতে তিনি ও নিরব বিছানায় শুয়ে ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর