এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ভালো ফলের পর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কৃতী ক্যাডেটদের দলগত ছবি। ৩১ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজেই পাসের হার শতভাগ।
এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৬ জনই জিপিএ-৫ পেয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ২০ শতাংশ।আজ শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজসহ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট কলেজগুলো ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ।
এর মধ্যে বাংলা মাধ্যমের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ইংরেজি মাধ্যমের ১২টি প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।