advertisement
advertisement

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

ক্রিপ্টোকারেন্সি

advertisement

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈদেশিক মুদ্রার সংকট ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সীমাবদ্ধতা—সবকিছু পাশ কাটিয়ে আয়ের নতুন পথ তৈরি করেছে উত্তর কোরিয়া। আয়ের এই বিকল্প পথের মধ্যে রয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি, পরিচয় গোপন রেখে বিদেশে কর্মী প্রেরণ ইত্যাদি। দেশটির হ্যাকাররা বিশ্বের বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ ও ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে কয়েক বছর ধরে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

সম্প্রতি চীনভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদ চুরির ঘটনায় আবারও আলোচনায় এসেছে উত্তর কোরিয়ার হ্যাকারদের ভূমিকা। শুধু ক্রিপ্টো চুরি নয়, বিদেশে ভুয়া পরিচয়ে তথ্যপ্রযুক্তি কর্মী পাঠিয়েও অর্থ আয় করছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে, এই অর্থের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির যোগসূত্র রয়েছে।

বৈশ্বিক সংবাদমাধ্যম রয়টার্স, যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের প্রতিবেদন থেকে এ তথ্যগুলো পাওয়া গেছে।বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় উত্তর কোরিয়ার প্রবেশের সুযোগ সীমিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর