বেইজিংয়ের একটি অ্যাডিডাস স্টোরে ফুটবলারদের জার্সি দেখছেন ক্রেতারা
একটি ইন্টারনেট মিম নিয়ে এক লাইনের রসিকতা। তার জেরে চীনের তিনটি ব্র্যান্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি বাতিল করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্প্যানিশ লিগের ম্যাচ দেখানো বন্ধ রেখেছে। ক্ষমা চেয়েছেন এমবাপ্পে নিজে, লা লিগা এবং রিয়াল মাদ্রিদও।এমনকি স্পেনে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সংকট সামাল দিতে আগামী কয়েক দিনের মধ্যে তাঁর চীন সফরে যাওয়ারও কথা রয়েছে।
এত কিছুর পরও মন গলছে না সিসিটিভির মূল প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি)। তাদের দাবি, রিয়াল মাদ্রিদকে ‘যথাযথভাবে ক্ষমা’ চাইতে হবে।চীনের এমন কঠোর অবস্থান আর দেশটিকে শান্ত করতে স্প্যানিশ ফুটবলের শীর্ষ লিগের এমন নমনীয়তায় অনেকেরই ভ্রু কুঁচকেছে। চীনের ওপর এমন কী নির্ভরতা লা লিগা ও রিয়াল মাদ্রিদের যে এতটা নত হতে হচ্ছে? কেউ কেউ অবশ্য জানেন, কারণটা অর্থনৈতিক। কিন্তু সেটা আসলে কতটা?
ফুটবল দুনিয়ায় উল্লেখযোগ্য কোনো শক্তি না হয়েও কীভাবে ইউরোপের সবচেয়ে ধনী ক্লাবকে চাপে ফেলে দিয়েছে চীন?বিতর্কের সূত্রপাত ফরাসি অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ দেওয়া এমবাপ্পের একটি সাক্ষাৎকার থেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।