advertisement
advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

সম্পাদকীয়

advertisement

শিল্পনগরী খুলনায় খুনোখুনি যেন থামছেই না। চলতি বছরের জুন মাসে প্রথম আলোতেই দুই পর্বে খুলনার অপরাধজগতের অন্দরমহল নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে উঠে এসেছিল প্রকাশ্যে খুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে উল্লাসের সংবাদও।আমরা আশা করেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুলনার এই আতঙ্কজনক পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেবে।

উল্টো দেখা যাচ্ছে, পুলিশের সদস্যদের সুরক্ষার জন্য রাতে একাকী চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার মতো সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে খুলনায়। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ২৭ অক্টোবরের প্রতিবেদন থেকে আমরা নিশ্চিত যে পরিস্থিতির উন্নতি তো হয়নি, উল্টো অবনতি হচ্ছে।প্রকাশ্যে গুলি, কুপিয়ে হত্যা, রাজনৈতিক আশ্রয়ে ভূমি দখল এবং লাগামহীন চাঁদাবাজি শহরটির সাধারণ মানুষের জীবনকে চরম আতঙ্কের মুখোমুখি দাঁড় করিয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে খুলনা জেলা ও মহানগরে ৭১ জন খুন হয়েছেন, ৬৯টি হত্যা মামলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর