advertisement
advertisement

প্রধানমন্ত্রীর জাপান সফর: কোথায় সম্ভাবনা, কোথায় পরীক্ষা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর জাপান সফর: কোথায় সম্ভাবনা, কোথায় পরীক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইর সাক্ষাৎ

advertisement

রাষ্ট্রীয় সফরের সাফল্য মাপার সবচেয়ে সহজ উপায় চুক্তির সংখ্যা গোনা, সবচেয়ে প্রয়োজনীয় উপায় মানুষের জীবনে তার প্রভাব খোঁজা। কত টাকা আসার ঘোষণা হলো, তার পাশাপাশি জানতে হয় সেই অর্থ কী শর্তে আসবে, কোথায় ব্যয় হবে এবং কত মানুষের কর্মসংস্থান ও উৎপাদনক্ষমতা বাড়াবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬–২৯ অক্টোবরের জাপান সফরকেও এই মানদণ্ডে বিচার করা প্রয়োজন।সফরের দৃশ্যমান ফলাফলের মধ্যে রয়েছে ছয়টি সহযোগিতা দলিল এবং দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রায় ১০ কোটি ৮ লাখ ডলার এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ ডলার দেওয়ার কথা জানানো হয়েছে।

পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তার জন্য টহল জাহাজ সরবরাহে ২১২ কোটি ইয়েন (প্রায় ১ কোটি ৩৪ লাখ ডলার) অনুদানের ব্যবস্থা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর